লংকানদের ২৮৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রকাশঃ

Spread the love
 

শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছেন টাইগাররা। জিততে হলে শ্রীলংকাকে করতে হবে ২৮৭ রান। সর্বশেষ ৩৩ বলে ১৮ রান করে আউট হয়েছেন তানজিম হাসান সাকিব। এতে তাওহিদ হৃদয় ও তানজিম সাকিবের জুটি ভেঙে যায়। এরপর মাঠে নামেন তাসকিন আহমেদ।

১০২ বলে ৯৬ রান করে বাংলাদেশকে অনেকটাই এগিয়ে রাখেন হৃদয়। আর তাসকিন করেন ১০ বলে ১৮ রান।  সর্বশেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি পেয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে হৃদয়ের সর্বশেষ ফিফটি ছিল সেটিই। ৮ ইনিংস পর আরেকটি ৫০ রানের ইনিংসের দেখা পেলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার সপ্তম ফিফটি।
এদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে বোল্ড হয়েছিলেন লিটন দাস। গোল্ডেন ডাকের পর এবার খেলতে পারলেন মোটে ৩ বল। তবে রানের খাতা খুলতে পারেননি। আজও ডাক খেয়েই ফিরেছেন এই ওপেনার। লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার করা প্রথম ওভারে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দিয়েছেন লিটন।
শ্রীলংকার বিপক্ষে আজ ম্যাচ জিতলেই সিরিজ জয়, হারলে অপেক্ষা করতে হবে আগামী ম্যাচের জন্য। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর এখন অনেকটাই চাপমুক্ত টাইগাররা। শেষ দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ নিশ্চিত।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামছে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় দুপুর ২টা ৩০ মিনিটে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনেথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।
image_pdfimage_print

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

0
প্রায় ১৭ দিন ও ৭২ ম্যাচের শ্বাসরুদ্ধকর সব লড়াইয়ের পর শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ...

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

0
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস...

কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

0
নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের...

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

0
বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ম্যাচটি খেলার অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) এই ঐতিহাসিক লড়াইয়ের...

জাপানের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই

0
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। জয়...