লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশের উপস্থিতিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের শ্রমিক হোটেল ও শাহিন হোটেলকে জরিমানা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্রমিক হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ড্রিংস সামগ্রী বিক্রি করা হয়। অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুগ্ধজাতীয় খাবারে মেয়াদ উল্লেখ না থাকায় শাহিন হোটেলের মালিককেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা যাবে না। কিন্তু প্রতিষ্ঠানগুলোর খাবার তৈরির স্থান অস্বাস্থ্যকর। এজন্য তাদের জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...