লক্ষ্মীপুরে শিশুকে পিটুনির দায়ে তিন যুবক কারাগারে

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে আখ ক্ষেতে ঢোকায় ৪ শিশুকে বেধড়ক পেটানোর ঘটনায় মামলার ৩ আসামিকে কারাগারে পাঠানো হয়।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর আমলী আদালতের বিচারক ভিকটোরিয়া চাকমা জামিন আবেদন নামঞ্জুর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৪ আগস্ট আহত শিশুদের মধ্যে তানজীদ আহমেদের মামা মিজানুর রহমান সবুজ একই আদালতে অভিযোগ দায়ের করেন। ওইদিন আদালতের বিচারক আবু ইউছুফ অভিযোগটি আমলে নিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি এফআইআরভুক্ত করার নির্দেশ দেন। একইদিন থানায় মামলা এফআইআরভুক্ত করা হয়।

বাদীর আইনজীবী আবদুর রহিম রাজু জানান, মামলার দেড় মাস পর অভিযুক্তরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তারা শিশুদেরকে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করেছিল। এতে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলো, মো. মুসলিম, মামুন হোসেন, সাহাব উদ্দিন মিঝি। তারা রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরমোহনা গ্রামের বাসিন্দা।

আহত শিশুরা হলো, একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শামীম হোসেন (১০), তোফায়েল আহম্মেদের ছেলে তানজীদ আহমেদ (৮), মো. আজাদের ছেলে মো. শামিম (১১) ও গিয়াস উদ্দিনের ছেলে শামিম আহমেদ (৯)। তারা দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের দক্ষিণ উদমারা গ্রামের একই বাড়ির বাসিন্দা। অভিযোগকারী সবুজ একই গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ জুলাই দুপুরে ভিকটিম চার শিশু ডাকাতিয়া নদীর পাশে খেলাধুলা ও গোসল করতে যায়। এসময় তারা খেলতে গিয়ে অভিযুক্তদের আখ ক্ষেতে ঢোকে। এতে অভিযুক্তরা তাদেরকে ক্ষেতে মারধর করে। একপর্যায়ে ক্ষেত থেকে বের করে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তারা শিশুদেরকে রক্তাক্ত জখম করে। এতে শামীম হোসেনের কানের পর্দা ফেটে যায়। তানজীদকে লাঠি দিয়ে পিটুনির পর গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।

পরে তাদেরকে গাছের সঙ্গে বেঁধে রাখে অভিযুক্তরা। শিশুদের চিৎকারে স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে শামিম হোসেনকে সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...