শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোট চলছে

প্রকাশঃ

Spread the love

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ শতাধিক স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে পৌরসভার নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে। ঢাকা থেকে নির্বাচন কমিশন ভোট মনিটরিং করছে। শতাধিক নির্বাচনের মধ্যে সাতটি উপজেলা, চার পৌরসভা, ১৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ১১ ইউপিতে চেয়ারম্যান পদে, স্থগিত ১ ইউপিতে (মৃত্যুজনিত কারণ) এবং ৫৮ ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচন হবে।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের উপকরণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোটের এলাকায় অবস্থান নিয়েছে।

যেসব ইউপিতে নির্বাচন:
বুধবার ১৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচনের অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা, কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল, জামালপুরের মেলান্দহের আদ্রা ও ফুলকোচা, ঢাকার দোহার উপজেলার রাইপাড়া।

মাহমুদপুর ও সুতারপাড়া, নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর।

অন্যদিকে লালমনিরহাট সদরের বড়বাড়ী, বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, যশোর সদরের আরবপুর, বাগেরহাট সদরের রাখালগাছি, মোল্লারহাটের উদয়পুর, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, নেত্রকোনার মদনের নায়েকপুর, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী, কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ও মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে।

যেসব পৌরসভায় নির্বাচন:
চট্টগ্রাম, জামালপুর, দিনাজপুর ও সিলেট জেলায় মোট চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভাগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ পৌরসভা।

সাত উপজেলা:
তিন উপজেলায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সেগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলি, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর। এছাড়া নেত্রকোনা সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...