শহিদকন্যা ধর্ষণ মামলার আসামিদের জামিন নামঞ্জুর, ডিএনএ পরীক্ষার অনুমতি

প্রকাশঃ

Spread the love

পটুয়াখালীর আলোচিত শহিদকন্যা ধর্ষণ মামলার আসামিদের জামিন নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে আসামি কিশোরের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।

 

রোববার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শীরিন এ আদেশ দেন।

 

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিন সিকদার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আগামী ২৮ মে ফের শুনানির দিন ধার্য করা হয়েছে।

 

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম আসামি ইমরানের ডিএনএ পরীক্ষা করাতে আদালতে আবেদন করেন।

 

মামলার তদন্তকারী অফিসার মো. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, আদালত এক আসামির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন; কিন্তু এখন পর্যন্ত আদেশের কপি হাতে পাইনি। কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জুলাই আন্দোলনে শহিদ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের আলগী গ্রামে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন কিশোরী। পরে গত ২৬ এপ্রিল রাত ৯টায় ঢাকার শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নাম্বার বাড়িতে আত্মহত্যা করে ওই কিশোরী।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...