শেষ মুহূর্তে ভারত সফর বাতিল হলো পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশঃ

Spread the love

প্রধানমন্ত্রীর সঙ্গে ভার‌ত সফ‌রে যে‌তে পা‌রেন‌নি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শারী‌রিক অসুস্থার কার‌ণে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়েছে তাকে।

জানা গেছে। সূত্রটি জানায়, দিল্লি যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সব প্রস্তুতি ছিল। কিন্তু শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সফর বাতিল করেন তিনি।

সাধারণত নিয়ম অনুযায়ী দেশের সরকারপ্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সফরসঙ্গী হন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আব্দুল মোমেন বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে সঙ্গী হচ্ছেন।

কিন্তু চার দিনের সফরে সকালে সফরসঙ্গীদের নিয়ে শেখ হাসিনা যখন নয়াদিল্লির উদ্দেশে রওনা হন সেখানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, কিছুদিন ধরে নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন আবদুল মোমেন।

সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করার বক্তব্য দিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেন তিনি। সেজন্য তাকে এই সফর থেকে বাদ দেওয়া হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...