সমাবেশের স্থান নির্ধারণে এখনো অপেক্ষায় বিএনপি

প্রকাশঃ

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে উত্তাপ বাড়ছে। প্রতিনিয়তই সভা-সমাবেশ করছে দেশের রাজনৈতিক দলগুলো। এরমধ্যে গত কয়েকদিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির সরকার পতনের আন্দোলন।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির সমাবেশকে ঘিরে বর্তমানে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীতে। এরই মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নয়াপল্টনে দলীয় কার্যালয় ছাড়াও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।

যদিও সমাবেশের সময় ঘনিয়ে এলেও সমাবেশস্থল এখনো ঠিক হয়নি। অবশ্য, ২৬ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। তবে নিজেদের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নয়াপল্টনেই সমাবেশে অনড় বিএনপি। এমন অবস্থায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করতে সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টন ব্যতীত নতুন ভেন্যু নিয়ে এখনো অপেক্ষা করতে হচ্ছে বিএনপিকে।

এ নিয়ে সোমবার (৫ ডিসেম্বর) বিকেল চারটা থেকে ৫টা পর্যন্ত পুলিশের মতিঝিল জোনের ডিসির সঙ্গে দীর্ঘ এক ঘণ্টার আলোচনা শেষেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তবে বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবারও (৬ ডিসেম্বর) মতিঝিল জোনের ডিসির সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন এ্যানী।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...