সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, গত ৬ মে ১০ জনের একটি মৌয়াল দল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায়। গতকাল তাদের মধ্যে বাবলু গাজী নামে একজন মৌয়াল বাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রকাশঃ

Spread the love

মঙ্গলবার (১২ মে) সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখ রুস্তম আলীর ধান ক্ষেতে গিয়ে এমন দৃশ্যই দেখা যায়।


হতদরিদ্র এই কৃষক এবার দুই একর ৫০ শতক জমিতে বোরো ধান চাষ করেছিলেন। ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাসে তার ক্ষেতের অন্তত দুই একর জমির ধান নুয়ে পড়েছে। আর নুয়ে পড়া সব ধানেই চারা গজিয়েছে। শুধু রুস্তম নয়, পুরো জেলাজুড়ে বেশিরভাগ ধানচাষির ক্ষেতের একই অবস্থা।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৬৮ হাজার ১৭১ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। কয়েক দিনের ভারি বর্ষণে অন্তত এক হাজার ৬৩০ হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক শেখ রুস্তম আলী বলেন, আড়াই একর জমি করতে এক লাখ ২০ হাজার টাকার বেশি ব্যয় হয়েছে। ঝড়-বৃষ্টি ছাড়া স্বাভাবিকভাবে এই ধান কেটে মাড়াই করতে ২০ থেকে ৩০ হাজার টাকা লাগত। কিন্তু এখন এই ধান ঘরে তুলতে অন্তত ৮০ হাজার টাকা লাগবে। এবার যে কি হবে জানি না, গরুর জন্য খড় না লাগলে ধানই কাটতাম না বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন মাঝ বয়সী এই কৃষক।


একই গ্রামের কৃষক মোজাফফের মোল্লা বলেন, ‘নিজের তো জমি নেই। ২০ হাজার টাকায় লিজ নিয়ে এক বিঘা জমি করেছিলাম। বৃষ্টিতে নুয়ে পড়া সব ধানেই চারা হইছে। এলাকার সবার ধানেরই একই অবস্থা, দিনে এক হাজার টাকা দিয়েও কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না। মাদ্রাসায় পড়া ছেলেকে নিয়ে ধান কাটতে নেমেছি।’

দেড় বিঘার মাছের ঘেরে বোরো ধান রোপণ করেন বাগেরহাট সদর উপজেলার উৎকুল গ্রামের চাষি হুমায়ুন কবির। শ্রমিকের অভাবে পানির নিচে থাকা ধান তো উঠাতেই পারেননি, অন্যদিকে ধান ও পচা পানিতে ঘেরের মাছ মরে যাচ্ছে বলেও জানান এই কৃষক।

হুমায়ুন কবির আরও বলেন, ‘ধান তো গেছেই। খড়ও ঘরে যাবে না। আর ঘেরে থাকা চিংড়ি ও সাদা মাছ মরা শুরু করেছে। জাল টেনে কিছু বিক্রি করেছি। এবারের বৃষ্টি আসলে আমাদের সব শেষ করে দিয়েছে।’

এ দিকে যেসব কৃষক অনেক কষ্ট করে ধান ঘরে তুলেছেন, তাদের বিক্রি করতে হচ্ছে অনেক কম দামে। গেল বছর যেখানে খোলা বাজারে ধানের মণ ৯০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, এবার সেই ধান বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮৫০ টাকা মণে।

এ নিয়ে চাষি আমির হাওলাদার বলেন, ‘এবার ধান অনেক ভালো হয়েছিল। বৃষ্টি ও বাতাসে ধান ঝড়ে যাওয়ার পরেও দুই বিঘা জমিতে ৮০ মণ ধান পেয়েছি। তবে ধান ভিজা থাকায় দাম একদম নেই বললেই চলে। ৭৫০ টাকা মনে বিক্রি করেছি। খরচের টাকাও ওঠা দায় হবে। জেলার অন্তত অর্ধ লাখ বোরো চাষির অবস্থা রুস্তম, হুমায়ুন, আমির ও মোজাফফরের মত। প্রত্যেকেরই এবার লোকসান গুণতে হবে।

কৃষি বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সরকার যদি কখনও কোনো প্রণোদনা দেয়, তাহলে এই কৃষকদের অগ্রাধিকার দেয়া হবে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাগেরহাটের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন বলেন, ‘বৃষ্টির পরে আমরা মাঠ পরিদর্শন করেছি। অনেক কৃষকের ধান নষ্ট হয়ে গেছে। পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যাচ্ছে না, মজুরিও অনেক বেশি। আর খোলা বাজারে ধানের দামও বেশ কম। তবে আর বৃষ্টিপাত না হলে, চাষিরা কিছুটা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।’

তিনি আরও বলেন, বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে। ভবিষ্যতে যদি প্রণোদনা বা সরকারিভাবে কোনো সহযোগিতা দেয়ার সুযোগ হয়, তাহলে এসব চাষিদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
image_pdfimage_print

সর্বশেষ

লেবাননে বোমা হামলায় নিহত শফিকুল, সন্তানের লাশের অপেক্ষায় দিনমজুর বাবা

0
সোমবার (১১ মে) সন্ধ্যায় শফিকুল ইসলামের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম।নিহত শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা-মা, স্ত্রী ও...

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন

0
  বৈঠকে বগুড়া সিটি করপোরেশন, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’...

অবশেষে বাধা কাটল, ১১৮ বিধায়কের সমর্থন পেলেন থালাপতি বিজয়

0
এর আগে গত বুধবার (৬ মে) ও বৃহস্পতিবারও (৭ মে) গভর্নরের সঙ্গে বিজয়ের বৈঠক হয়েছিল। তবে দুইবারই গভর্নর আর্লেকার বিজয়ের সরকার গঠনের দাবি নাকচ...

হরমুজে টোল আদায়ের জন্য এজেন্সি খুলেছে ইরান: লয়েডস লিস্ট

0
এর আগে গত মঙ্গলবার ইরানের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানায়, হরমুজ প্রণালীতে ‘সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য’ ইরান একটি ব্যবস্থা গড়ে তুলেছে। তারা...

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...