সাদা পোশাকের নেতৃত্বকে বিদায় জানালেন উইলিয়ামসন

প্রকাশঃ

Spread the love

সাদা পোশাকে অধিনায়কত্বকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। নতুন অধিনায়ক হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন টিম সাউদি।

পাকিস্তান সফর থেকেই দলকে সাদা পোশাকে নেতৃত্ব দেবেন কিউই এই বোলার।

টেস্টে অধিনায়কত্ব ছাড়লেও টি-টোয়েন্টি ও ওয়ানডে সংস্করণে দায়িত্ব ছাড়ছেন না উইলিয়ামসন। সামনের দিনগুলোতে চাপ কমানোর জন্যই এই অধিনায়কত্ব ছেড়েছেন। এছাড়া সাদা বলের ফরম্যাটে মনোযোগ বাড়ানোর কথাও জানান তিনি।

এক বিবৃতিতে উইলিয়ামসন বলেন, ‘টেস্ট ক্রিকেটে ব্ল্যাকক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য ছিল অবিশ্বাস্য এক সম্মান। আমার কাছে টেস্ট ক্রিকেটেই খেলাটির সর্বোচ্চ চূড়া এবং টেস্ট দলকে নেতৃত্বে চ্যালেঞ্জ আমি উপভোগ করেছি। তবে অধিনায়কত্ব করা মানে মাঠের ভেতরে-বাইরে বাড়তি অনেক শ্রম এবং ক্যারিয়ারের এই পর্যায়ে আমার মনে হয়, এটিই সঠিক সিদ্ধান্ত (দায়িত্ব ছেড়ে দেওয়া)। ’

‘নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনার পর আমাদের মনে হয়েছে, আগামী দুই বছরে সাদা বলের দুটি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়াই আমার জন্য ভালো হবে। ’

২০১৬ সালে টেস্ট সংস্করণে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব পান উইলিয়ামসন। ৪০ টেস্টে ২২ জয় নিয়ে তিনি দেশটির সফলতম অধিনায়ক। যদিও কিংবদন্তি স্টিভেন ফ্লেমিং ৮০ টেস্টে পান ২৮ জয়। তবে জয়ের হারে উইলিয়ামসনই সেরা।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...