সেমিতে জয়ের পর ফাইনাল নিয়ে যা বললেন মেসি

প্রকাশঃ

Spread the love

ফুটবলের ইতিহাসে নিজেকে চিনিয়েছেন অন্য রকমভাবে। যে মানুষটির ফুটবলার হওয়ারই কথা ছিল না তিনি আজ পুরো বিশ্বের মধ্যে অনন্য এক তারার মতো। ক্যারিয়ারে ফুটবল জগতের সমস্ত কিছুই অর্জন করেছেন। শুধুই অধরা রয়ে গেছে বিশ্বকাপ। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ক্রোয়াটদের বধের পর এই ক্ষুদে জাদুকর জানিয়েছেন, ফাইনাল ম্যাচই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ।

সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল লিওনেল স্ক্যালোনির দল। সেই সমীকরণ থেকে কাতারে বিশ্বকাপে নিজেদের সকল ম্যাচ জিতে আজ ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা।

গোটা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরা যখন আনন্দে ভাসছেন। ঠিক তখনই মেসি জানালেন বিদায়ের খবর। ম্যাচ শেষে লা পুলগা বলেন, “এই স্থান অর্জন করতে পেরে, অনেক আনন্দে আছি। বিশ্বকাপে আমার ক্যারিয়ার শেষ করছি, ফাইনালই আমার শেষ খেলা। আর্জেন্টিনাতে মানুষ কেমন জীবনযাপন করেছে এবং তারা কীভাবে এ জয় উপভোগ করছে। এই বিশ্বকাপে আমি অনেক কিছু অনুভব করেছি , যা খুবই উত্তেজনাপূর্ণ ছিল।” আর্জেন্টিনা অধিনায়ক আরও যোগ করেন, “অবশ্যই এটিই আমার শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপের জন্য অনেক বছর আছে এবং আমি মনে করি না সেটি আমি পারব এবং এইভাবে শেষ করাটাই শ্রেয়।”

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে উঠে শিরোপার কাছে থেকেও হারতে হয়েছিল মেসিদের। জার্মানির বিপক্ষে ১-০ গোলের হারে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় সাতবারের ব্যালন ডিওর জয়ী এই তারকাকে। এবার ৮ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এই আর্জেন্টাইন। আগামী ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে মেসিদের প্রতিপক্ষ থাকবে ফ্রান্স বনাম মরক্কোর মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...