কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে করে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তল্লাশি চালিয়ে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রামু উপজেলার রামু রাবারবাগান এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানা এলাকার উর্মি আক্তার (১৮)।







