হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

প্রকাশঃ

Spread the love

হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান।

বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র, ইসরাইল বা তাদের মিত্রদের মালিকানাধীন কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করলে সেটি হামলার লক্ষ্যবস্তু হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা তেলও’ পার হতে দেবে না।

এরই মধ্যে বুধবার হরমুজ প্রণালিতে নতুন করে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে যায়।

যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ওমানের উত্তরে হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত করলে জাহাজটিতে আগুন ধরে যায়।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছেও একটি বাল্ক ক্যারিয়ার ও একটি কনটেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, ‘ময়ুরি নামে’ নামে একটি বাল্ক ক্যারিয়ার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। জাহাজটিতে থাকা ২৩ নাবিকের মধ্যে ২০ জনকে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। বাকি তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বর্তমানে থাইল্যান্ডের পতাকাবাহী ও লাইবেরিয়ার পতাকাবাহী—মোট দুটি জাহাজ আটকা পড়ে আছে।

আইআরজিসির দাবি, থামার সতর্কতা উপেক্ষা করায় থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে হামলা চালানো হয়েছে। আর লাইবেরিয়ার পতাকাবাহী ‘এক্সপ্রেস রোম’ নামের জাহাজটি ইসরাইলের মালিকানাধীন।

এর আগে মঙ্গলবার পেন্টাগন জানিয়েছিল, ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। তবে বুধবারও হরমুজ প্রণালিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সুফান সেন্টারের মতে, ইরানের কাছে ২ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত নৌ-মাইন থাকতে পারে, যা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার জন্য যথেষ্ট।

image_pdfimage_print

সর্বশেষ

শ্যামলীতে ৬০ হাসপাতালের মাসিক চাঁদা অর্ধকোটি!

0
রাজধানীর শেরেবাংলা নগরে সরকারি হাসপাতালগুলোকে কেন্দ্র করে আশপাশে ৬০টিরও বেশি ছোট বড় বেসরকারি হাসপাতাল-ক্লিনিক গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতালগুলোতে ওষুধ, আসবাবপত্র, যন্ত্রপাতি ও...

নৌকায় বসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, ঘুষিতে একজনের মৃত্যু

0
স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় নৌকায় বসা নিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা...

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

0
রাষ্ট্রের ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে...

সংরক্ষিত নারী আসনে বিএনপির সবার মনোনয়নপত্র বৈধ: ইসি

0
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬টি মনোনয়নপত্রই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ২৬ এপ্রিলের মধ্যে আপিল...

তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন, চাঁদপুরে প্রধান শিক্ষককে অব্যাহতি

0
জানা গেছে, গত সোমবার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়,...