‘হোম ডেলিভারি’ দিতে এসে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

প্রকাশঃ

Spread the love

কক্সবাজার থেকে ভাঙ্গায় মাদকের ‘হোম ডেলিভারি’ দিতে এসে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন এক যুবক। শনিবার সন্ধ্যায় ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে বঙ্গবন্ধু মহাসড়কের ঢাকা-মাওয়া-ভাঙ্গা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম নুরুল হাকিম (৩১)। তিনি কক্সবাজারের উখিয়া থানার পাগলীর বিল গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন এর নেতৃত্বে এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা কোটালি পাড়া স্টার এক্সপ্রেস নামের একটি বাসে যাত্রী বেশে আসা নুরুল হাকিম এর দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল হক জানায়, সে কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা গিলে তার পেটের মধ্যে বহন করে। পরে বিমানে ঢাকায় এসে মলত্যাগের মাধ্যমে সেই ইয়াবা বের করে। এরপর পরিষ্কার করে পুনরায় প্যাক করে এবং শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ভাঙ্গায় নিয়ে আসে।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামিম হোসেন জানান, অভিনব কৌশলে এই মাদক ব্যবসায়ী সিন্ডকেট মাদক পাচার করছিল। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে ধরা পড়ে এই মাদক ব্যবসায়ী।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা যতই কৌশল অবলম্বন করুক, তাদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা সচেষ্ট রয়েছে। আসামির বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

ইরান যুদ্ধবিরতি চুক্তি প্রায় সম্পন্ন, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

0
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) ‘প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে’। এমন...

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

0
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন...

বিদ্যুতের দাম বৃদ্ধিতে অস্তিত্ব সংকটে স্টিল শিল্প

0
বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় চরম অস্তিত্ব সংকটে পড়েছে দেশের আবাসন ও অবকাঠামো খাতের অন্যতম প্রধান চালিকাশক্তি স্টিল শিল্প।...

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধ কমেছে। আজ...

বিরোধী রাজনৈতিক দলের ছোটরা মাদকাসক্ত কি না, সন্দেহ হয়: আলাল

0
সমালোচনা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের মুখের ও শরীরি ভাষা দেখে তারা মাদকাসক্ত কি না, এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা...