৬৯ বছর বয়সে এফ–১৬ যুদ্ধবিমান চালিয়ে রতন টাটা বলেছিলেন, ‘দারুণ’

প্রকাশঃ

Spread the love

তিনি একজন লাইসেন্সধারী পাইলট। ২০০৭ সালে লকহেড মার্টিনের এফ–১৬ যুদ্ধবিমান চালান তিনি। এর মধ্য দিয়ে তিনি অনন্য কীর্তি গড়েন। কেননা তখন তাঁর বয়স ৬৯ বছর। প্রথম বেসামরিক ভারতীয় হিসেবে এফ–১৬ চালানোর অভিজ্ঞতা হয় তাঁর। নেমে আসার পর অনুভূতি জানাতে গিয়ে রতন টাটা বলেছিলেন, ‘এটা দারুণ ছিল।’

বলছি রতন টাটার কথা। ভারতের বিশ্ববিখ্যাত শিল্পপতিদের একজন রতন টাটা। দেশটির অন্যতম বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান। ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তিনি মারা যান। বয়স হয়েছিল ৮৬ বছর।

টাটা শিল্পগোষ্ঠী ১৫৫ বছরের পুরোনো। দুই দশকের বেশি সময় ধরে এই শিল্পগোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন রতন টাটা। টাটা গ্রুপের রয়েছে শতাধিক কোম্পানি। কর্মী ৬ লাখ ৬০ হাজারের বেশি। কাজ চলে শতাধিক দেশে। শিল্পগোষ্ঠীটির বার্ষিক রাজস্ব আয় ১০ হাজার কোটি (১০০ বিলিয়ন) ডলারের বেশি।

২০০৭ সালে বেঙ্গালুরুতে ফ্যালকন মডেলের এফ–১৬ যুদ্ধবিমানের ককপিটে বসেন ৬৯ বছরের রতন টাটা। তিনি ছিলেন সহপাইলটের আসনে। যুদ্ধবিমানটি পরিচালনার মূল ভার ছিল পাইলট পল হ্যাটেনড্রফের হাতে। এফ–১৬ যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় দুই হাজার কিলোমিটারের বেশি।

ভারতীয় এই শিল্পপতি এফ–১৬ যুদ্ধবিমান নিয়ে আকাশে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। মধ্য আকাশে যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। তিনি সবচেয়ে বয়স্ক ভারতীয়, যিনি যুক্তরাষ্ট্রের নির্মিত কোনো যুদ্ধবিমান পরিচালনা করেন।

এ ঘটনার বছর দশেক পর টাটা গ্রুপ এফ–১৬ যুদ্ধবিমানের প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান লকহেড মার্টিনের সঙ্গে একটি মাইলফলক চুক্তি করে। চুক্তির আওতায় ভারতে এফ–১৬ যুদ্ধবিমান নির্মাণের পথ উন্মুক্ত করেন রতন টাটা।

 

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...