শেখ হাসিনাকে ব্রিটেনের নতুন রাজার ফোন

প্রকাশঃ

Spread the love

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন, ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস।

গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে এক টেলিফোন কলে রাজা চার্লস ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনের প্রয়াত রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চার দিনের সফরে এখন লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গত ৫ সেপ্টেম্বর মারা যান। প্রথা অনুযায়ী এরপরই রাজা হন রানির বড় ছেলে চার্লস।

টেলিফোন আলাপের সময় রানির মৃত্যুতে শোক ও সহানুভূতি প্রকাশ করে রাজ পরিবারের পাশে থাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দেশের জনগণকেও রাজা তৃতীয় চার্লস ধন্যবাদ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ আলাপচারিতাকালে শেখ হাসিনা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ অভিহিত করে তাকে কমনওয়েলথের একজন ‘অসাধারণ প্রধান’ হিসেবে তুলে ধরেন। রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনে তিনি রাষ্ট্রীয় এ শেষকৃত্যে অংশ নিতে এসেছেন বলে রাজাকে জানান।

ব্রিটেনের প্রয়াত রানির সম্মানে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে রাজাকে অবহিত করেন। এসময় ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে আরোহনের জন্য রাজা তৃতীয় চার্লসকে আবারও অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ১৯৯৭ সালে বাংলাদেশে রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) সফরের কথাও তুলে করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজা চার্লস ও কুইন কনসোর্টকে আগামী মাসে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ।জবাবে রাজা বলেন, ‘৫০তম এই বর্ষপূর্তিতে বাংলাদেশ সফরের জন্য আমরা উন্মুখ ছিলাম। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দুর্ভাগ্যজনকভাবে তা বাতিল করতে হচ্ছে।’

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...