ট্রাম্পের বাড়ি থেকে জব্দকৃত জিনিসের তালিকা প্রকাশ

প্রকাশঃ

Spread the love

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে গত মাসে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যেসব জিনিস জব্দ করেছিল, দেশটির এক আদালত তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে।এই তালিকা অনুসারে কেন্দ্রীয় গোয়েন্দারা ট্রাম্পের বাড়ি থেকে বিভিন্ন দলিলপত্রের ৩৩টি বক্স নিয়ে যায়, যার মধ্যে গোপনীয় বলে চিহ্নিত বহু খালি ফোল্ডারও রয়েছে।

তালিকায় দেখা যাচ্ছে, ট্রাম্পের অফিস থেকেও ‘গোপনীয়’ এবং ‘অত্যন্ত গোপনীয়’ বলে চিহ্নিত কিছু কাগজপত্রও উদ্ধার করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় গোপনীয় নথিপত্র নিয়ম অনুযায়ী ব্যবহার করেছেন কি না সে বিষয়ে তদন্ত চলছে। তবে ট্রাম্প কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে গত ৮ আগস্ট যেসব জিনিস জব্দ করা হয় তার মধ্যে রয়েছে

গোপনীয় (কনফিডেনশিয়ল) বলে চিহ্নিত তিনটি ডকুমেন্ট
গোপনীয় (সিক্রেট) বলে চিহ্নিত ১৭টি ডকুমেন্ট
অতি গোপনীয় (টপ সিক্রেট) বলে চিহ্নিত সাতটি ডকুমেন্ট
গোপনীয় বলে উল্লেখিত ৪৩টি খালি ফোল্ডার
২৮টি খালি ফোল্ডার যাতে লেখা রয়েছে “স্টাফ সেক্রেটারি/সামরিক দূতের কাছে ফিরিয়ে দিন”

যুক্তরাষ্ট্রের আইন অনুসারে দেশটির প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়ার সময় সব কাগজপত্র এবং ইমেইল ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তর করেন।

image_pdfimage_print

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

0
গ্রেপ্তার মো. ইমরান (২৫) পথরীঘোনা এলাকার ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা ও আজাহারের ছেলে। র‍্যাব সূত্র জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার...

সেই ব্লকবাস্টার ব্রাজিল কোথায়?

0
ব্রাজিলের ফুটবল মানেই আনন্দের ছটা। দলবেঁধে একঝাঁক হলুদ প্রজাপতির নাচন। সেই ছন্দের তালে নেচে ওঠে ধমনি, রক্তকোষ! এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচের ক্যানভাসে চিরপরিচিত...

মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করছে বড় ভাই

0
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ও হারুনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। ওই দিন তার...

নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

0
জাতীয় সংসদে বিএনপির এমপি খোন্দকার আবু আশফাকের বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হকের ‘কথিত পরকীয়া’ বিষয়ে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন...

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...