আজ ভারতের মুখোমুখি হবে পাকিস্তান

প্রকাশঃ

Spread the love

গত রোববার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মহারণ দেখেছে ক্রিকেট বিশ্ব। এক সপ্তাহ না যেতেই আজ আবারও একই মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে রোববার বাংলাদেশ সময় রাত ৮ টায় মহারণে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ।এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই মাঠে বাবর আজমদের বিপক্ষে ১০ উইকেটে হেরেছিল রোহিত শর্মার দল। এশিয়া কাপে সেই ম্যাচেরই প্রতিশোধ নেয় তারা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টান টান উত্তেজনার আরেকটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

এশিয়া ক্রিকেট কাউন্সিলের এবারের সূচি অনুযায়ী আবারও ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখতে যাচ্ছে দুই দলের সমর্থকেরা। সচরাচর একটি ভারত-পাকিস্তান ম্যাচের পরেই দু’দেশের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ফের কবে এমন মহারণ দেখা যাবে তার জন্য।এশিয়া কাপ ২০২২-এর ফরম্যাট অনুযায়ী গ্রুপ লিগে একবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এবার নিজেদের গ্রুপের প্রথম দুইয়ে থাকলে সুপার ফোরে ফের একবার পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে দু’ দল, এমনই ছিল সূচি।

ভারত ও পাকিস্তান উভয় দলই হংকংকে নিজেদের গ্রুপ ম্যাচে পরাজিত করে। তবে পাকিস্তানকে হারানোয় এ-গ্রুপের এক নম্বর দল হয় টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় স্থানে পাকিস্তান। সেক্ষেত্রে সূচী অনুযায়ী ৪ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচ হচ্ছে ভারত-পাক মহারণ।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...