ভারতে রোজ সকালে ৫২ সেকেন্ডের জন্য থেমে যায় যে শহর

প্রকাশঃ

Spread the love

ঘড়িতে সাড়ে ৮টা বাজলেই থেমে যায় পুরো শহর। যিনি যে কাজেই থাকেন বা কাজ যত গুরুত্বপূর্ণই হোক, সবাই সব কাজ বন্ধ করে দেন। ওই সময়ে এমনকি রাস্তায় গাড়ি চললেও ট্রাফিকের সিগন্যাল ছাড়াই সবাই দাঁড়িয়ে পড়েন। দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডা শহরে এমনি নিয়মের প্রচলন রয়েছে। সকাল সাড়ে ৮টার সময় শহরজুড়ে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। ৫২ সেকেন্ড ধরে চলতে থাকে এটি।

এ সময় বাজার থেকে শুরু করে ব্যস্ত রাস্তা, পথচারী ও অফিসগামী কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সবাই নিজেদের জায়গায় স্যালুট করে দাঁড়িয়ে পড়েন। এটি ওই নালগোন্ডা শহরের প্রতিদিনকার দৃশ্য।  শহরের ১২টি প্রান্তে মাইকের মাধ্যমে জাতীয় সঙ্গীত বাজানো হয়।

২০২২ সালের ২৩ জানুয়ারি থেকে এই নিয়ম চালু হয়েছে শহরে। ‘জনগণ মন উৎসব সমিতি’র সভাপতি কার্নাতি বিজয়কুমার বন্ধুদের সাহায্যে শহরে এই নিয়ম চালু করেছেন। বিজয়কুমারের দাবি, এর মাধ্যমে মানুষের মনে দেশপ্রেম বাড়ে।

৭ হাজার ১২২ বর্গ কিলোমিটার এই শহরের জনসংখ্যা প্রায় ১৬ লাখ ১৮ হাজার ৪১৬।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...