তরুণ উদ্যোক্তা তৈরিতে বশেমুরবিপ্রবিতে মেলবুর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ

Spread the love

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বিশ্বব্যাপী উদ্যোক্তা তৈরি করতে ইউরোপীয় ইউনিয়নের MELBU (More Entrepreneurial Life at Bangladeshi Universities) শীর্ষক প্রকল্পের অধীনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মশালায় মূলত তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷এছাড়া কর্মশালায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের কাছ থেকে বিজনেস আইডিয়াসহ মার্শম্যালো গেইমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিচক্ষণতা পরীক্ষামূলক কয়েকটি ইভেন্ট পরিচালনা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মেলবুর প্রতিনিধিগণ। প্রকল্পটির কো-অর্ডিনেটর ও জার্মানির লেইপ জিং বিশ্ববিদ্যালয়ের ড. উটজ ডর্নবার্গার, ওজসেইখ রস্কিউইসজ, জোলান্টা কোসজেলেউ, মেলাডেন মনোলোভ, পোল্যান্ডের মেলবু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ড. পিওটর ওটেজেসজাও বগুসজ উইস্নিকি বশেমুরবিপ্রবির প্রধান সমন্বয়ক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মো. রকিবুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, বর্তমান চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তরুণ উদ্যোক্তার বিকল্প কিছু নেই৷ তাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। এ বিষয়ে প্রকল্পটির কো-অর্ডিনেটর ড. উটজ ডর্নবার্গার বলেন, আমরা উদ্যোক্তার শক্তিতে বিশ্বাসী। আমাদের এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও মোকাবিলা সম্পৃক্ত যাবতীয় বিষয়ের বাস্তব ধারণা পাবে।
উল্লেখ্য,গত ১৯ আগস্ট বশেমুরবিপ্রবি থেকে ৩ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে মোট ৩৬ জন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা তৈরিবিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন৷ নির্বাচিত সবাই ইরাসমাস প্রোগ্রামের অর্থায়নে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহব্যাপী সামার স্কুলে অংশগ্রহণের সুযোগ পান। জার্মানিতে প্রায় অর্ধমাস ধরে অনুষ্ঠিত হওয়া সামার স্কুলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রকিবুল ইসলাম ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময়ে প্রকল্প কর্তৃপক্ষ তাদেরকে আদর্শ উদ্যোক্তা বানাতে যাবতীয় বিষয় শিক্ষা দেয়। এক্ষেত্রে তাদের যাতায়াত খরচসহ জার্মানে অবস্থান কালীনসব খরচ বহন করে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মেলবু মূলত জার্মান, পোল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে গঠিত প্রকল্প। ত্রিদেশীয় এ প্রকল্পটি বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা অঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী উদ্যোক্তা তৈরিতে কাজ করে আসছে।
image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...