কলাপাড়ায় দিনমজুর আব্দুল আজিজের গাভীর জমজ বাচ্চা!

প্রকাশঃ

Spread the love
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের একটি গাভী একত্রে দুইটি বাচ্চা দিয়েছে এতে করে এলাকায় তুলকালাম শুরু হয়েছে।
আজিজ পেশায় একজন দিনমজুর কামলা আর গাবুর খেটেই চলে তার সংসার। কিন্তু নিজের ভাগ্য পরিবর্তনে একটু সাবলম্বী হওয়ার প্রচেষ্টায় পয়সা জমিয়ে কোন মতে একটি গাভী কিনে যত্ন সহকারে প্রায় দেড় বছর লালন পালন করলে গাভীটি এক সময় এসে একত্রে দুটি বাচ্চা প্রসব করে।
এতে করে গ্রামবাসির মাঝে যেন কৌতুহলের শেষ নেই। প্রতি নিয়ত গ্রাম কিংবা দুর গ্রামের অনেক মানুষ আসে গাভীর বাচ্চা দুটোকে দেখতে, অনেকেই আবার বলে উঠে আব্দুল আজিজের ভাগ্য ফিরেছে। এ কথায় আব্দুল আজিজ আনন্দিত তার আশা ছিল গাভীর দুধ বিক্রি করে কিছুটা সংসার খরচ হবে। কিন্তু তা আর হয়ে উঠেনি দুটো বাচ্চা একত্রে হওয়ায় কাজের পাশাপাশি তার গাভীও ও গাভীর বাচ্চা দুটোর পরিচর্যা করেন খুবই যত্ন সহকারে।
আব্দুল আজিজের সাথে বললে তিনি জানান, অনেক বড় স্বপ্ন নিয়েই কষ্টের জমানো টাকা দিয়ে গাভী কিনেছি। আল্লাহ পাক আমার চাহিদার বাহিরে আমাকে দান করেছেন, আমি আশাবাদী এই গাভী দিয়েই আমার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...