রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকবেন জো বাইডেন

প্রকাশঃ

Spread the love

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রানির শেষকৃত্যে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তার সঙ্গে থাকবেন মার্কিন ফার্স্ট লেডিও। একটি বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ‘আজ (রোববার) সকালে প্রেসিডেন্ট বাইডেন আনুষ্ঠানিকভাবে ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিষেবাতে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

হোয়াইট হাউস এর আগে ঘোষণা করেছিল যে মার্কিন প্রেসিডেন্ট ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক ভ্রমণ করবেন এবং ১৯ এবং ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেবেন। তবে নতুন করে হোয়াইট হাউস ঘোষণা করেনি যে কবে বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। গত ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চিরবিদায়ের মধ্য দিয়ে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে। এর পর থেকে তার মরদেহ ছিল স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের বলরুমে। সেখান থেকে রানির মরদেহবাহী কফিন রবিবার যাত্রা শুরু করেছে; যা আগামী মঙ্গলবার লন্ডনে পৌঁছাবে। কফিন লন্ডনে আসার পর রানি তার শেষকৃত্যের আগে প্রায় চার দিন ওয়েস্টমিনস্টার হলে শুয়ে থাকবেন।

রানির মৃত্যুর পর রাজকীয় শোকের সময়কাল শেষকৃত্যের সাত দিন পর পর্যন্ত পালন করা হবে। এর তারিখ যথাসময়ে রাজপরিবার দ্বারা নিশ্চিত করা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...