রায়পুরে প্রথম দিনে সুশৃঙ্খলভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন

প্রকাশঃ

Spread the love

প্রদীপ কুমার রায়ঃ

সারাদেশের মত লক্ষ্মীপুরের রায়পুরেও আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

এ বছর এসএসসি ও সমমানে পাঁচটি কেন্দ্রে উপজেলায় মোট ৩ হাজার ৫৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল হক। জানা গেছে, প্রথম দিন বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। গত ১৯ জুন এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার জন্য পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। বৈশ্বিক অতিমারী কোভিড ১৯-এর কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে এনে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার শুরুর সময় পরিবর্তন করে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টা করা হয়েছে। এছাড়া পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে ২ ঘণ্টা করা হয়েছে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট ও সিকিউ পরীক্ষা ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার প্রস্তুতি বিষয়ে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ মাহবুবুর রহমান বলেন, সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে বলা হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ।

তিনি জানান, উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। প্রশ্নফাঁস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, পরীক্ষার সময় সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...