এবার যাদের প্রথম বিশ্বকাপ

প্রকাশঃ

Spread the love

টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্তের জায়গা হয়েছে পারফরম্যান্সের জন্য নয়। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। অস্ট্রেলিয়ার হার্ড ও বাউন্সি উইকেটে হরিজেন্টাল শট খেলার বিবেচনায় তাকে নিয়েছেন ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ শ্রীধরন শ্রীরাম। শ্রীরামের গুডবুকে জায়গা পাওয়া নাজমুল শান্ত ক্যারিয়ারে মাত্র ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন।

১০৪.২২ স্ট্রাইক রেটে রান করেছেন ১৪৮। এই প্রথম তিনি সুযোগ পেয়েছেন টি-২০ বিশ্বকাপে।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসছে ২০ ওভারের বিশ্বকাপ। আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। তাতে জায়গা হয়নি সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। ছন্দ হারানোয় সাবেক অধিনায়কের দলে জায়গা হবে না এটা অনুমিতই ছিল। কিন্তু চমক ছিল নাজমুল শান্তের অন্তর্ভুক্তি। বাঁ-হাতি ব্যাটারের মতো প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ খেলবেন ডান হাতি মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি এবং দুই ডান হাতি পেসার হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার হার্ড ও বাউন্সি উইকেট এই চার তরুণ কতটা পারফরম্যান্স করেন এবং দলের পারফরম্যান্সের ওপর কতটা ইমপ্যাক্ট ফেলেন, সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু আগে ইনজুরিতে পড়েন ইয়াসির আলী। এর ফলে তিনি বেশ অনেকদিন খেলার বাইরে ছিলেন। সুস্থ হয়ে ফিরেছেন জাতীয় দলে। এবারই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলবেন ইয়াসির। তরুণ মির্ডার ব্যাটারের ক্যারিয়ার খুব সমৃদ্ধ নয়। মাত্র ৫টি টেস্ট খেলে রান করেছেন ১৯৬। ৬ ওয়ানডেতে ৫৩ রান। টি-২০ ম্যাচ খেলেছেন মাত্র একটি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচে ৮ রান করেছিলেন। তাকে মূলত খেলানো হবে সাবেক অধিনায়কের ব্যাটিং অর্ডারে।

কাজটি যে সহজ নয়, সেটা ভালো করেই জানেন ইয়াসির, ‘অবশ্যই এটা চ্যালেঞ্জিং ব্যাপার রিয়াদ ভাইয়ের জায়গা নেওয়া। সবাই জানে, উনি কী করেছেন দেশের জন্য। উনার জায়গাটা পূরণ করা অবশ্যই বড় চ্যালেঞ্জ হবে। সহজ নয় মোটেও। উনি যে স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়ে গেছেন, ওটা আমাকে ধরে রাখতে হবে এবং আরও ভালো করতে হবে, নতুন জায়গায় নিয়ে যেতে হবে। শুধু নাজমুল কিংবা ইয়াসির নন, টি-২০ বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় ইবাদত ও হাসান। দুজনেই ফাস্ট বোলার। ইবাদতের অভিষেক হয় এশিয়া কাপে। ৩ উইকেট নিলেও শেষ ২ ওভারে যাচ্ছেতাই বোলিং করেছেন।

হাসান মাহমুদ এশিয়া কাপ শুরুর আগে ইনজুরিতে পরে ছিটকে পড়েন। সুস্থ হয়ে ফিরেছেন। টি-২০ স্কোয়াডে। এই চার ক্রিকেটার এখন অপেক্ষায় থাকবেন টি-২০ বিশ্বকাপে অভিষেকের।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...