বিরোধীদের পোস্টে লাইক-শেয়ারে হতে পারে ১০ বছর জেল

প্রকাশঃ

Spread the love

সামাজিক যোগাযোগমাধ্যমে জান্তা-বিরোধীদের পোস্ট অথবা অন্য কোনও কনটেন্টে লাইক অথবা শেয়ার করলে সেজন্য তিন থেকে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে বলে দেশের মানুষকে সতর্ক করে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

মঙ্গলবার মিয়ানমারের জনসাধারণকে প্রতিরোধ আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন দেখানোর বিরুদ্ধে সতর্ক করে এই হুমকি দিয়েছে জান্তা।

গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে মিয়ানমারে ব্যাপক সহিংসতা চলছে। দেশটির গণতন্ত্রপন্থী বিভিন্ন সংগঠন ও ছায়া সরকার নেতৃত্বাধীন মিলিশিয়া গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের জান্তাবাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে। ক্ষমতাসীন জান্তার তথ্যমন্ত্রী ও মুখপাত্র জাও মিন টিন বলেছেন, ‘সন্ত্রাসীরা’ দেশকে অস্থিতিশীল এবং নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য তহবিল চেয়ে প্রচারণা চালিয়ে আসছে। তাই তাদের প্রতি সমর্থন কঠোরভাবে মোকাবিলা করা হবে।

তিনি বলেছেন, জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) অথবা তাদের সশস্ত্র সহযোগী সংগঠন পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডে সমর্থন জানানোর জন্য তিন থেকে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। এমনকি যারা সামান্য পরিমাণ অর্থও সহায়তা করবে, তাদের অবস্থা আরও ভয়াবহ হবে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আপনি যদি সন্ত্রাসীদের অর্থ সহায়তা অথবা তাদের কাজ সমর্থন করেন, তাহলে আপনাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এটি করছি।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...