বরের সাথে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

প্রকাশঃ

Spread the love

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বউকে নিয়ে হানিমুনে এসে মারধরের স্বীকার হন বলে অভিযোগ করেছেন মনিরুল ইসলাম নামের এক পর্যটক। পরে মনিরুল ইসলামকে রেখে তার স্ত্রী সাবেক প্রেমিকসহ ওই হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায় বলে এমন অভিযোগ উঠে।

গত মঙ্গলবার (২০) রাত সাড়ে ১১টায় কুয়াকাটা জিরো পয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুয়াকাটা টুরিস্ট পুলিশ মনিরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করলেও খোঁজ মেলেনি তাঁর স্ত্রী নুরে জান্নাতের।

মারধরের স্বীকার পর্যটক মনিরুল ইসলাম বরগুনা জেলার কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।

মনিরুল ইসলাম অভিযোগ করে জানান,‘আমরা সৈকতে ঘোরাঘুরির পরে সন্ধ্যায় রুমে আসি কিন্তু আমার স্ত্রী আমাকে বারবার অনুরোধ করলে আমরা আবার সৈকতে যাই। সৈকতের জিরো পয়েন্টে দাড়িয়ে থাকি কিছুক্ষণ পরে সে আমাকে বারবার অনুরোধ করে হাটাহাটির জন্য।

আমার অনিচ্ছাস্বত্তেও ফ্রাই মার্কেট পেরিয়ে অন্ধকারে নিয়ে গেলে হঠাৎ আমার উপরে ৪-৫ জন লোক আক্রমণ করে কিন্তু আমি বাঁচার চেষ্টা করি এবং স্ত্রীকে আঁকড়ে ধরি তবে আমার স্ত্রী আমাকে বাঁচানোর চেষ্টা না করে এবং কোনো প্রকার ডাক চিৎকার না দিয়ে যারা আমাকে মেরেছে তাদের সাথে পালিয়ে যায়। আমার মনে হচ্ছে ওর সাবেক প্রেমিকের সাথে পালিয়েছে।’

মনিরুল ইসলামের শ্বশুর হারুন অর-রশিদ জানান, বিষয়টি খুবই দুঃখজনক হলেও সত্যি, আমি জামাইকে নিয়ে বাড়িতে এসেছি আমার মেয়ের খোঁজ করতেছি। পারিবারিক বিষয় নিজেরাই সমাধান করব।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে গিয়ে দেখি ওই পর্যটক আহত অবস্থায় রয়েছে, আমরা তাঁকে হেফাজতে এনে তার স্ত্রীর খোঁজ করেও পাইনি। পরে ওই পর্যটকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...