তারা আন্দোলনের নামে রাজপথে সহিংসতার পাঁয়তারা করছে; কাদের

প্রকাশঃ

Spread the love

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আজকাল বিএনপির নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে, এটা কিসের আলামত? এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়? বিএনপির দুর্নীতি বিশ্ববিদিত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গঠনতন্ত্র পরিবর্তন করে নিজেদের দলকে দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছে বিএনপি।

তিনি বলেন, বিএনপি কখনো কোনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সাহস দেখাতে পারেনি। বিএনপি যখন দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে, তখন মানুষ হাসে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতায় বিএনপি আত্মদহনে দগ্ধ হচ্ছে- এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা এখন মেগা হতাশায় ভুগছে। বিএনপি নেতাদের তাদের অতীত বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা একসময় বলেছিলেন জোড়াতালির পদ্মাসেতু যেকোনো সময় ভেঙে পড়বে, অথচ বিএনপি নেতারা এখন ঠিকই পদ্মাসেতু পার হচ্ছেন।

বিএনপি নেতাদের নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই প্রহসনের নির্বাচন জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, হ্যাঁ-না ভোটের মাধ্যমে সামরিক উর্দি পরে, আবার কখনো ভোটারবিহীন নির্বাচন করে, কখনো গায়েবি ভোটার তৈরি করে জনগণের নির্বাচনের অধিকার হরণ করেছিল।

তিনি আরো বলেন, বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ভূতের মুখে রাম নাম। বিএনপি সেসব অপকর্ম ভুলে থাকতে চাইলেও জনগণ কিন্তু তাদের অতীত অপকর্ম ভুলে যায়নি।

‘সরকার জণগণ থেকে দূরে সরে গেছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে সরকার নয়, বিএনপির সঙ্গে তৈরি হয়েছে জনগণের যোজন-যোজন দূরত্ব।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...