অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন আবারো খারিজ

প্রকাশঃ

Spread the love

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।

বুধবার অনুব্রতের জামিনের অনুরোধ খারিজ করেন আসানসোলের সিবিআইয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৫ অক্টোবর। আসানসোল সিজিএম আদালতে ওই শুনানি হবে। খবর আনন্দবাজারের।

আজ আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা তাদের মক্কেল অনুব্রতের জামিনের আবেদন করেন। তাদের যুক্তি ছিল, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্তদেরই জামিন মুওকুফ হয়েছে। এর পর অনুব্রতের শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরে জামিনের আবেদন করেন তারা।

অন্য দিকে, সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার বলেন, ‘‘দুটো স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রচুর টাকা লেনদেন হয়েছে। ব্যাঙ্কের মাধ্যমে প্রচুর টাকা দেওয়া-নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের নামে প্রচুর কলেজ তৈরি হয়েছে। এই রাজ্য ছাড়া অন্য রাজ্যেও হয়েছে।’’

সিবিআই বলেছে, অনুব্রত এতটাই প্রভাবশালী যে বাইরে বের হলে বিভিন্নভাবে তদন্তের সমস্যা সৃষ্টি করতে পারেন। দুই পক্ষের সওয়াল-জবাবের পর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...