আবারও কালো ডিম দিয়েছে সেই পাতিহাঁস!

প্রকাশঃ

Spread the love

ভোলার চরফ্যাশনের আলোচিত সেই পাতিহাঁসটি আরও একটি কালো ডিম দিয়েছে। এ নিয়ে দুইটি কালো ডিম দিয়েছে সেই হাঁসটি।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় কালো ডিমটি পাড়ে সেই হাঁস। পর পর দুইদিন এমন ঘটনায় মানুষের মধ্যে কৌতূহলের যেন শেষ নেই।
পাতিহাঁসটি প্রথম বারের মতো গতকাল বুধবার থেকে কালো ডিম পাড়া শুরু করেছে।

চরফ্যাশনের জিন্নাগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাঢ়ীর বাড়ির বাসিন্দা আবদুল মতিনের (৪৮) খামারে একটি পাতিহাঁস গত দুইদিনে দু’টি কালো ডিম দিয়েছে। এ নিয়ে উপজেলার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোকজন এখন ওই ডিম দেখতে আসছে।

আবদুল মতিন বলেন, তার খোয়ারের একটি পাতিহাঁস গতকাল বুধবার প্রথম একটি কালো ডিম পাড়ে। আজ বৃহস্পতিবারও আরেকটি কালো ডিম পেড়েছে হাঁসটি। প্রথম দিন পাড়া ডিমটি ছিল কুচকুচে কালো। আজ বৃহস্পতিবার পাড়া ডিমটির কোথাও কোথাও সাদাচে ছোপ ছোপ রয়েছে, তবে বেশির ভাগ অংশ কালো। এ ডিমসহ তিনি একটি আলাদা খাঁচার মধ্যে রেখেছেন হাঁসটিকে। লোকজন এসে দেখে যাচ্ছে।

এ ব্যাপারে সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন, হাঁসের ডিম সাধারণত সাদা রঙয়ের হয়। কিন্তু কালো ডিম দেওয়া খুব অস্বভাবিক কিছু না। প্রথমবার ডিম পাড়ার সময় এমন হতে পারে। এটা সচরাচরই হয়। পরে ঠিক হয়ে যায়।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...