লক্ষ্মীপুরে ডাকাতের কোপে পল্লী চিকিৎসক, আটক ২

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে জামাল উদ্দিন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ডাকাতদল।

এসময় তার ঘরে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয় তারা। পরে চিৎকার করলে আশপাশের লোকজন বের হয়ে দুইজনকে আটকের পর পুলিশে সৌপর্দ করে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাকাতের হামলায় আহতের বিষয়টি নিশ্চিত করেন জামাল।এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শাহজাহান কামাল সড়ক এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জামাল একই এলাকার মো. শামছুদ্দিনের ছেলে ও পেশায় পল্লী চিকিৎসক। জামালের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় ৮-১০ জনের একদল লোক বাড়িতে আসে। তার পরিচিত বেলাল মামার কথা বলে তারা তাকে ঘর থেকে ডেকে বের করে। একপর্যায়ে কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ে কোপ দেয়। এছাড়া পিটিয়ে ও কিল-ঘুষি লাথি মেরে তাকে গুরতর আহত করে। পরে তার ঘরে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নিয়ে হামলাকারীরা পালিয়ে যাচ্ছিল। এসময় ব্যাথায় ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে আসে।

পরে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করে স্থানীয়রা। আটকদের নাম পরিচয় জানা যায়নি। জামাল উদ্দিন বলেন, হামলাকারীদের কাউকে আমি চিনি না। কারো সাথে আমাদ কোন বিরোধ নেই। তারা ডাকাতি করতে এসেছিল। আমাকে কুপিয় আহত করে ঘর থেকে তারা টাকা নিয়ে গেছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ বলেন, হামলার ঘটনায় একজন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় দুইজনকে আটক করা হয়। ভূক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...