বিয়ে করলেন শামীম পাটোয়ারী

প্রকাশঃ

Spread the love

জাতীয় দলে শামীম পাটোয়ারীর আবির্ভাব ২০২১ সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই সবার নজর কেড়েছিলেন এই বাঁহাতি হার্ড হিটার ব্যাটার। তবে ফর্মহীনতা তাকে ২২ গজে টিকতে দেয়নি বেশিদিন। সম্প্রতি সহপাঠীকে বিয়ে করে শুরু করলেন জীবনের নতুন ইনিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শামীমের বিয়ের ছবি। তার স্ত্রীর নাম ইউসরা জাহান নূর। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তাদের কেউই।

গতরাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করে সবাইকে নিজের বিয়ের কথা জানান শামীম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার সঙ্গী। আলহামদুলিল্লাহ! আমাদের জন্য দোয়া করবেন।’

শামীমের সেই পোস্টে বইছে ভক্ত-সমর্থক ও সতীর্থদের অভিনন্দনের বন্যা। বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকেও পেয়েছেন শুভেচ্ছা বার্তা। নিজেদের ফেসবুক পেজে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘তোমার সুখী বিবাহিত জীবন কামনা করছি চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।’

শামীমের পরিসংখ্যান বলছে জাতীয় দলের হয়ে ১০ টি-টোয়েন্টিতে এখনও সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। এ সময়ে ১৫.৫ এভারেজ ও ১১১.৭ স্ট্রাইকরেটে রান করেছেন ১২৪। তবে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...