লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. আয়ান (আড়াই বছর) ও মারিয়া আক্তার (২) নামে দুই শিশুর মৃত্যু হয়।

আজ বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রাম ও উত্তর চরআবাবিল ইউনিয়নের চরআবাবিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আয়ান সোনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মারিয়া চরআবাবিল গ্রামের কৃষক রেজাউল করিমের মেয়ে।

নিহত আয়ানোর বাব আলমগীর হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরেই সবার ঘুম ভাঙে। সকাল ৭টার দিকে আয়ান উঠানে খেলছিল। এসময় পরিবারের সদস্যরা গৃহস্থলি কাজে ব্যস্ত ছিলেন। উঠানের পাশেই বাড়ির পুকুর। খেলতে গিয়ে একপর্যায়ে আয়ান পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে তার দেহ ভেসে উঠে। দ্রুত আয়ানকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর নিহত মারিয়ার বাবা রেজাউল করিম জানিয়েছেন, সকালেই তিনি ক্ষেত্রে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। সকাল ১০টার দিকে তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় মারিয়া তার পাশেই খেলছিল। হঠাৎ করে মারিয়াকে দেখা যাচ্ছিল না। স্বজনরা সবাই তাকে বাড়ির আশপাশে খুঁজেছে কিন্তু পায়নি। খবর পেয়ে তিনিও বাড়িতে চলে আসেন। একপর্যায়ে মারিয়াকে পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত মারিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, ঘটনাগুলো দুঃখজনক। তবে কেউ আমাদেরকে ঘটনাগুলো জানায়নি।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...