রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় উন্নীতকরন

প্রকাশঃ

Spread the love
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংখ্যা বাড়িয়ে ৫০ শয্যায় উন্নীতকরণে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর ফলে এ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়বে আরও ১৯টি।
বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুকরণে অর্থ বিভাগের সম্মতি প্রদান করে সংশ্লিষ্ট সিভিল সার্জনকে চিঠি পাঠিয়েছে।
এ তথ্য নিশ্চিত করে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেন, রামগঞ্জ হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করে কার্যক্রম চালুকরণের অনুমোদন দেয়া হয়েছে। রামগঞ্জবাসীর জন্য এটি অনেক বড় পাওয়া। শয্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন সে অনুপাতে হাসপাতালের বাজেট-বরাদ্দ, জনবল সবই বাড়বে। এতে চিকিৎসা সেবার পরিসরও বাড়বে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে চিকিৎসা সেবা সংকটে দূর্ভোগ পোহাচ্ছিল রামগঞ্জ উপজেলার ৫ লক্ষাধিক মানুষ। এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খান এর একান্ত প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করে কার্যক্রম চালুকরণ এর অনুমোদন পেয়েছেন বলে জানা গেছে। এই প্রাপ্তিতে অনেকটা স্বস্তি ফিরে এসেছে রামগঞ্জ বাসীর।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...