কমলনগরে সিত্রাং এ ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশঃ

Spread the love

 

কমলনগর,লক্ষ্মীপুর:

ঘূর্ণিঝড় “সিত্রাং”এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সামগ্রী ( জি আর) চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সাহেবর হাট ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসকল উপহার সামগ্রী বিতরণ করেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ নুর এ আলম ৷

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা মৎস্য কর্মকতা আবদুল কুদ্দুছ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রতিনিধি আবুল বাসার নয়ন, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেক সহ অনেকে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় “সিত্রাং”এর প্রভাবে বেঁড়িবাঁধ না থাকায় মেঘনা নদীর পানিতে উপজেলার চর কালকিনি, সাহেবের হাট, চর ফলকন, পাটারির হাট, চর মাটিন ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ফলে অসহায় এ পরিবার গুলোকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...