গোল উৎসব করে এবার শীর্ষে আর্সেনাল

প্রকাশঃ

Spread the love

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার দুর্বার গতিতে ছুটে চলছে আর্সেনাল। মৌসুমের শুরু থেকেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখা মাইকেল আর্তেতার দল রবিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষেও বড় জয়ের স্বাদ পেয়েছে। নিজেদের মাঠে গানাররা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নটিংহ্যামকে।

সেইসঙ্গে একদিন আগেই লিগ টেবিলের শীর্ষে উঠা ম্যানচেস্টার সিটিকে টপকে হারানো রাজত্ব নিজেদের দখলে নিয়েছে আর্সেনাল। একই রাতে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে রেড ডেভিলরা এদিন ১-০ ব্যবধানে পরাজিত করেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। জয়ের নায়ক মার্কাস রাশফোর্ড। তার গোলের সৌজন্যেই যে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। সেইসঙ্গে রেড ডেভিলদের হয়ে শততম গোলের মাইলফলকও স্পর্শ করেন এই ইংলিশ স্ট্রাইকার।

অ্যামিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বড় জয়ের নায়ক ছিলেন বুকায়ো সাকার বদলী হিসেবে ২৭ মিনিটে খেলতে নামা রেইস নেলসন। জোড়া গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে এক গোল করাতেও ভূমিকা রাখেন তিনি। তবে গোল উৎসবের শুরুটা করেছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৫ মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন তিনি। কিন্তু গোঁড়ালির ইনজুরির কারণে সাকা মাঠ ছাড়লে তার বদলি হিসেবে মাঠে নেমে ৪৯ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রেইস নেলসন।

তিন মিনিট পর গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় ব্যক্তিগত দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন নেলসন। এখানেই থামেননি এই তারকা। ৫৭ মিনিটে থমাস পার্টির গোলেও সহায়তা করেন নেলসন। তারপরও গোল উৎসব থামেনি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে মার্টিন ওডেগার্ড হ্যামার্স গোলরকক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...