কমলনগরে জেল হত্যা দিবসে দোয়া ও আলোচনা

প্রকাশঃ

Spread the love

নিজস্ব সংবাদঃ লক্ষ্মীপুর কমলনগরে জাতীয় জেলা হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।

১৫ আগস্টের বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এ চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

৩ নভেম্বরের (বৃহস্পতিবার) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম দোলনসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা সবাই জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন, এর সাথে সকল পরিস্থিতিতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...