মহাকাশ উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে ইরান

প্রকাশঃ

Spread the love

সফলভাবে স্যাটেলাইট ক্যারিয়ার গাইম-১০০ কে প্রথম সাবঅরবিটাল (নিম্নকক্ষপথ) পর্যায়ে পরীক্ষা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার তারা এ সফল পরীক্ষা সম্পন্ন করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানায়।

আইআরজিসি এরোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজী হাজিজাদেহসহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষাটি চালানো হয়েছিল।

গাইম-১০০ হলো একটি স্যাটেলাইট লঞ্চার যা আইআরজিসি এরোস্পেস বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা হয়েছে। এ স্যাটেলাইট ক্যারিয়ারে তিনটি ধাপে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। এটা স্যাটেলাইটকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরের কক্ষপথে স্থাপন করতে পারবে।

এটা উৎক্ষেপণের সময় পাশে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাজিজাদেহ বলেন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নাহিদ স্যাটেলাইটটিকেও একটি গাইম-১০০ লঞ্চার দিয়ে কক্ষপথে রাখা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...