৮ লাখ টাকায় বিক্রি দুটি পোয়া মাছ

প্রকাশঃ

Spread the love

কক্সবাজারের সেন্টমার্টিনের জেলে আবদুল গনির জালে ধরা পড়েছে দুটি পোয়া মাছ।

মঙ্গলবার সকালে সেন্টমার্টিন সাগর উপকূলে ধরা পড়া মাছ দুটির ওজন সাড়ে ৫৫ কেজি। প্রথমে জেলে আবদুল গনি মাছ দুটির দাম ১৫ লাখ টাকা হাঁকলেও পরে কক্সবাজারে ৮ লাখ টাকায় বিক্রি হয়।

জেলে আবদুল গনি বলেন, মঙ্গলবার ভোরে আমিসহ পাঁচজন জেলে সাগরে নৌকায় মাছ শিকারে যাই।

মঙ্গলবার ভোরে দ্বীপে পশ্চিমপাড়া এলাকায় সাগরে জাল তুললে দুটি বড় পোয়া মাছ পাওয়া যায়। মাছ দুটি নিয়ে দ্বীপের জেটিঘাটে ফিরে আসার পর অনেকে কিনতে আগ্রহ দেখায়। কিন্তু উপযুক্ত দামের আশায় মাছ দুটি কক্সবাজার নিয়ে যাই। সেখানে ৮ লাখ টাকায় একজন ক্রেতা মাছ দুটি কিনে নিয়েছেন।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, টেকনাফ উপকূলে প্রতি বছর দু-চারটা এ ধরনের বড় পোয়া মাছ ধরা পড়ে জেলেদের জালে। পোয়া মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলির কারণে এটির দাম বেশি হয়ে থাকে। পোয়া মাছের এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হওয়ায় মাছটির কদর রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...