৩০ বছর পর বিশ্বকাপের ফাইনালে আবারো পাকিস্তান-ইংল্যান্ড

প্রকাশঃ

Spread the love

১৯৯২ থেকে ২০২২। কেটে গেছে তিন দশক। ইমরান খান, ওয়াসিম আকরামের যুগ পেরিয়ে পাকিস্তান ক্রিকেটে এসেছে বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের রাজত্ব।

ঠিক তেমনই ইংলিশ ক্রিকেটেও দৃশ্যমান যুগান্তকারী পরিবর্তন। জস বাটলার-মঈন আলীদের হাত ধরে ইংরেজরা এখন ক্রিকেটের অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের জাত চিনিয়ে যাচ্ছে। দুই দলের এমন সমীকরণেই ১৯৯২ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামে ভারত ও ইংল্যান্ড। অ্যাডিলেডে ভারতকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। জস বাটলারদের এই জয়ে ক্রিকেট বিশ্ব আবারও সুযোগ পেল ১৯৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তি দেখার।

৩০ বছর আগের সেই ফাইনালটি ছিল ওয়ানডে ফরম্যাটের। তবে এবারের বিশ্বকাপ ফাইনালটি হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের (টি-টোয়েন্টি)।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...