লক্ষ্মীপুরে রশির খেলায় প্রাণ হারালো শিশু!

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরের রায়পুরে ফাঁস লেগে মারা যাওয়া সাইফুল ইসলাম (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা, রশি নিয়ে খেলতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় ময়নাতদন্ত করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আজ সোমবার বিকেলে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

সাইফুল দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের কেরানীবাড়ির দুলাল বেপারীর ছেলে।

পুলিশ জানায়, খবর পেয়ে রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা সাইফুলের মরদেহ উদ্ধার করেন। দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলে ছিল। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবার সূত্র জানিয়েছে, সাইফুল এ ঘটনা ঘটানোর কোনো কারণ নেই। ধারণা করা হচ্ছে, রশি নিয়ে খেলতে গিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এতে সে মারা যায়।

ওসি শিপন বড়ুয়া জানান, ‘ঘটনাটি রহস্যজনক। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। ’

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...