গোসাইরহাটে মাছের ঘেরে মিলল ৮ ফুটের কুমির

প্রকাশঃ

Spread the love

শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘের থেকে বিশাল আকৃতির এক কুমির উদ্ধার করেন স্থানীয়রা।

গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাত ৮টায় গোসাইরহাটের আলওয়ালপুর ইউনিয়নের পাজালকান্দি গ্ৰামের খলিল কাজীর মাছের ঘের থেকে ৮ ফুট লম্বা কুমিরটি উদ্ধার করে স্থানীয়রা।

আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী‌ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে মাছের ঘেরে মাটিতে বড় একটি গর্ত দেখেন কর্মরত শ্রমিকরা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে গর্তের মুখে মোটা রশি দিয়ে ফাঁদ তৈরি করেন তারা। পরে রাত ৮টার দিকে ফাঁদে বিশাল আকৃতির কুমিরটি আটকে থাকতে দেখে ইউনিয়ন পরিষদে খবর দেয় শ্রমিক ও স্থানীয়রা।

ওসমান আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে কুমির আটকের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে ইউনিয়ন পরিষদ। উপজেলা প্রশাসন বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে। রাতে কুমিরটি ওই স্থানেই আটকে রাখে স্থানীয়রা। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে আসার কথা রয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, মাছের ঘের থেকে বিশাল আকৃতির কুমিরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কুমিরটি কোথা থেকে এলো তা নিয়ে আলোচনা চলছে এলাকাজুড়ে। সকালে কুমির আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ ঘেরে এসে ভিড় করছে কুমিরটি দেখার জন্য।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...