বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার দুই ফুটবলার

প্রকাশঃ

Spread the love

কাতার বিশ্বকাপ এখনও মাঠে গড়ায়নি, এর আগেই ইনজুরির তালিকা বাড়ছে আর্জেন্টিনা দলের। অনুশীলন চলাকালীন ইনজুরিতে পড়েন দলটির ফরোয়ার্ড নিকোলাস গন্সালেস। বিশ্বকাপ থেকে তার ছিটকে যাওয়ার ঠিক এক ঘণ্টা পরই খবর আসে দলটির আরেক ফরোয়ার্ড হোয়াকেন কোরেয়াও ছিটকে গেছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) অনুশীলন করার সময় পায়ের পেশিতে চোট পান নিকো। পরে স্ক্যান করালে সেখানে চিঁড় ধরা পড়ে। যে কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেনে ফিওরেন্তিনার এই ফরোয়ার্ড। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন আতলেতিকো মাদ্রিদের আনহেল কোরেয়া।

ঘণ্টাখানেক পরই খবর আসে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হোয়াকেন কোরেয়াও। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবশ্য মাঠে নেমেছিলেন তিনি। ৫-০ ব্যবধানের সেই বড় জয়ে গোল পেয়েছেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ডও।

তবে ম্যাচটির পরেই বাঁ পায়ের হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। পরবর্তীতে জানানো হয় খেলতে পারবেন না এবারের আসরে। তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন আতালান্তার থিয়াগো আলমাদা।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...