বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পা-ছাড়া এই লোকটি কে ?

প্রকাশঃ

Spread the love

কাতার বিশ্বকাপের শুরু হয়েছে বেশ চমক জাগানিয়াভাবে। উদ্বোধনী অনুষ্ঠানে মরুভূমির ছাপ, আরব সংস্কৃতি তো ছিলই। এর সঙ্গে ছিল হলিউড তারকা মরগ্যান ফ্রিম্যানের সঙ্গে শরীরের অর্ধেক অংশ না থাকা একজনের পারফরম্যান্স। তিনি আসলে কে?

এই ব্যক্তির নাম হলো গানিম আল মুফতাহ। কাতারেই জন্ম তার। মায়ের পেটে থাকতে কাউডাল রেগরেসোন সিন্ড্রোম নামের এক জটিল রোগ ধরা পড়ে তার। তাতে শরীরের নিচের অংশ বিকলাঙ্গ হয়ে যায় ধীরে ধীরে। জন্মের আগেই তাকে অপারেশন করে ফেলে দিতে বললেও রাজি হননি মুফতাহর মা।

পরে ডাক্তাররা জানিয়েছিলেন, তার ১৫ বছরের বেশি বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু হাল ছাড়েননি মুফতাহ ও তার পরিবার। পেয়েছেন ফলও। গারসিয়া আইসক্রিম নামের একটি নিজস্ব কোম্পানি আছে মুফতাহর। কাতারে এটির আছে ছয়টি শাখা। স্বপ্ন দেখেন একদিন প্যারা অলিম্পিকে খেলার।

২০১৮ সালে টেড এক্স কাতার বিশ্ববিদ্যালয়ের হয়ে একটি বক্তৃতার মাধ্যমে আলোচনায় আসেন মুফতাহ। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ইনস্টাগ্রামে এক মিলিয়নেরও বেশি অনুসারী আছে মুফতাহর।

অদম্য এই তরুণ থেমে থাকেননি এখানেই। আরবের সবচেয়ে বড় পাহাড় জাবেল শামসের চূড়ায় উঠেছেন। স্কুলে থাকতে হাতে বুট লাগিয়ে খেলতেন ফুটবল, খেলেছেন আরও অনেক খেলাই। ওই সময়ই স্বপ্ন দেখতেন রাষ্ট্রবিজ্ঞান পড়ে দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি এখন একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নিজের পছন্দের বিষয়ে।

এবারের বিশ্বকাপের অ্যাম্বেসডরও তিনি। এ নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘অ্যাম্বাসেডর হিসেবে আমি আমার সক্ষমতা দিয়ে আশা, সামগ্রীকতা, শান্তি ও মানবতার জন্য ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে চাই। ’

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...