ম্যাচ হারলেও রেকর্ড গড়লেন মেসি, ভক্তদের জন্য সুখবর

প্রকাশঃ

Spread the love

দুর্দান্ত ছন্দে থেকে বিশ্বকাপে পা রেখেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ফেভারিট হিসেবেই নামে।

তার প্রমাণ তারা রেখেছে মাত্র ১০ মিনিটেই। স্পট-কিক থেকে ঠান্ডা মাথায় এবারের বিশ্বকাপে গোলের সূচনা করেন লিওনেল মেসি। এই গোলে দুই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে আর্জেন্টিনার হয়ে চারটি আলাদা বিশ্বকাপে গোল করার রেকর্ড করেন এই ফরোয়ার্ড।

কাতারে এবার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে এসেছেন মেসি। সৌদি আরবের বিপক্ষে নেমে তিনি ঢুকে গেলেন সেই বিরল ক্লাবে। আন্তোনিও কারবাহাল, রাফায়েল মারকেস, জিয়ানলুইজি বুফন ও লোথার ম্যাথাউসের পর পঞ্চম খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপ খেলার কীর্তি গড়েন এই ফরোয়ার্ড। তারপরেই নাম লেখান গোলের খাতায়।

শুধুমাত্র ২০১০ বিশ্বকাপ বাদে বাকি সব আসরেই গোল করেছেন মেসি।  ২০০৬ জার্মানি বিশ্বকাপে  একটি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ৪ টি, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ১টি ও ২০২২ বিশ্বকাপে এখনো পর্যন্ত একটি গোল করেছেন তিনি। সবমিলিয়ে বিশ্বকাপে তার গোল সংখ্যা সাতটি।

আর্জেন্টিনার হয়ে এর আগে ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯৪ বিশ্বকাপে গোল করেছেন ম্যারাডোনা। বাতিস্তুতা ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে গোল করেছেন।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...