মেসিদের হারে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

প্রকাশঃ

Spread the love

কাতার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি আরব। আর্জেন্টিনা পরাজিত হওয়ার খুশিতে ব্রাহ্মণবাড়িয়ার ব্রাজিল সমর্থকদের মাঝে চলছে আনন্দ-উল্লাস। সন্ধ্যার পর খেলা শেষ হওয়ার সাথে সাথে পটকা ফুটানো-আনন্দ মিছিলে যোগ দেয় ব্রাজিলিয়ান সমর্থক গোষ্ঠী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব এই সমর্থক গোষ্ঠী। এসবের মাঝে আনন্দ খুঁজে নিচ্ছেন ফুটবল প্রেমিরা।

জানা যায়, মরুর দেশ কাতারের লুসাইল স্টেডিয়ামে বিকেল ৪টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও সৌদি আরব। খেলা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আর্জেন্টাইন সমর্থকরা বিভিন্ন পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে। আর্জেন্টিনার স্কোর লাইন ১-০ থেকে যখন ১-২ হয়ে গেলে বড় পর্দায় বা পাড়া-মহল্লার দোকানে দোকানে খেলা দেখতে ভীর করেন ব্রাজিল সমর্থকরা।

শেষ বাঁশি বাজার আগে আর্জেন্টিনা আর গোল পরিশোধ করতে পারেনি।

এই উচ্ছ্বাসে খেলা শেষ হওয়ার সাথে সাথে ব্রাজিলিয়ান সমর্থকরা নেমে পড়েন মিছিল ও আনন্দ উল্লাসে। করেন মিষ্টি বিতরণও। শহরের বিভিন্ন স্থানে পটকা ফুটানোর খবরও পাওয়া যায়। বাদ নেই ফেসবুকও। নানা বর্ণে ও রঙে আর্জেন্টিনাকে ট্রল বা সান্তনামূলক বাণীর ছড়াছড়ি সেখানে। সবমিলিয়ে বিশ্বকাপের শুরুতেই পরাশক্তি আর্জেন্টিনার হার ও ব্রাজিলিয়ান সমর্থকদের উচ্ছ্বাসে ব্রাহ্মণবাড়িয়াবাসী যেন অন্যরকম বিনোদন পাচ্ছেন।

ব্রাজিলিয়ান সমর্থক বাহাদুর আলম জানান, ফুটবলের সৌন্দর্য একমাত্র ব্রাজিল দলেই দেখা মেলে। তিনি সৌদি আরবের খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, তারা শেষ পর্যন্ত মরনপণ লড়াই করেছে। তবে আর্জেন্টিনা হারাতে আমরা খুব খুশি।

আরেক সমর্থক আরিফুর রহমান জানান- সৌদি আরব আমাদের বন্ধুপ্রতীম দেশ। সৌদি আরবের নান্দনিক ফুটবল খেলা আমাদের মন কুঁড়িয়েছে। তাই আমরা ব্রাজিলিয়ান সমর্থকরা আজ সৌদি আরবকে সাপোর্ট করেছি। তিনি বলেন, খেলা শেষ হওয়ার পর অনেক সমর্থক শহরে পটকা ফুটিয়ে উল্লাস করেছে।

আর্জেন্টিনার সমর্থক ব্রাহ্মণবাড়িযা সদর উপজেলার সুহিলপুরের মো. মাহিন মিয়া বলেন, বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা আবির্ভূত হওয়ার পর থেকেই পরাশক্তি এ দল। একটি-দুটি হারে তেমন কিছু যায় আসে না। আর্জেন্টিনা এবার অনেক ভালো করবে বলে তিনি মনে করেন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...