রামগঞ্জে সহকারী শিক্ষিকাকে পিটিয়ে আহত

প্রকাশঃ

Spread the love

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:

লক্ষীপুরের রামগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মৃতি রানী পালকে পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

ঘটনাটি ২২নভেম্বর মঙ্গলবার উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের দক্ষিন বদরপুর গ্রামের পূর্ব পালের বাড়িতে। সৃষ্ট ঘটনায় ২৩নভেম্বর ওই শিক্ষিকা স্মৃতি রানী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে শিক্ষিকা স্মৃতি রানী পাল রামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বদরপুর পালের বাড়ির পরীক্ষিত চন্দ্র পালের মেয়ে স্মৃর্তি রানী পাল সরকারী চাকুরী করার সুবাদে বিয়ের পর থেকে নিজ পিত্রালয়ে বসবাস করে আসছে। এরই ধারাবাহিকতায় নিজ ভাই কানাই শংকর পাল ও মা মলিনা রানী পালকে কে নিয়ে বসবাস করে আসছে। এক পর্যায়ে কানাই শংকর পাল বিয়ে করার পর থেকে তার স্ত্রী প্রমা রানী পাল সহ পরিবারের সকলে একত্রিত হয়ে শিক্ষক স্মৃর্তি রানী পালকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তুচ্ছ ঘটনার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে তার ভাই কানাই শংকর শিক্ষিকা স্মৃতি রানী পালকে এলোপাতাড়ী পিটিয়ে হত্যা চেষ্টা চলায়।

বদর গ্রামের পল্লী চিকিৎসক ডাক্তার মাঈন উদ্দিন মানিক জানান, স্মৃতি রানী পালের বাবা পরীক্ষিত চন্দ্র পাল হত দরিদ্র থাকায় বিভিন্ন ফার্মেসী থেকে ঔষধ কিনে নিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে বিক্রি করে কোন রকম জীবিকা নির্বাহ করতেন। পরে ২০০৯ইং সালে স্মৃতি রানীর চাকুরী হওয়ার পরে সংসারে হাল ধরেন। পরে তার বাবা পরীক্ষিত পাল মারা যাওয়ার পর কানাই শংকর বিয়ের পর থেকেই স্মৃতি রানী পালের উপর নির্যাতন শুরু হয়। মূলত কানাই শংকর পাল প্রতিষ্ঠতি হওয়ার পেছনে তার বোন স্মৃতি রানী পালের অনেক অবদান রয়েছে।
রামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসাধীন স্মৃতি রানী পাল জানান, আমার ভাই শংকর তার স্ত্রী প্রমা ও মা মলিনা সকলে একত্রিত হয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আমার উপর হামলা চালিয়েছে। এছাড়াও আমার ভাই এবং মা গত ১৭নভেম্বর সকালে বড় মেয়ে স্নেহাদ্রী পাল এবং ১০অক্টোবর ছোট মেয়ে সোহাদ্রী পালকেও মারধর করেন।

অভিযুক্ত কানাই শংকর পাল জানান, মারধর ও হামলার অভিযোগ মিথ্যা বানোয়াট।এগুলো সব নাটক। আইনগতভাবে বিয়ের পর মেয়েরা পৈত্তিক কোন সম্পত্তির মালিক হয়না। কিন্তু আমার বোন স্মৃতি আইন অমান্য করে জোরপূর্বক ভাবে আমার বাড়িতে থেকে সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে।
রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী আফরোজা আক্তার জানান, বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মৃতি রানী পালকে বেধড়ক পিটানোর ঘটনায় সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার সাথে জড়িত কানাই শংকর পাল সহ জড়িত সকলকে আইনের আওততায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা জানান, খবর পেয়ে স্মৃতি রানীকে দেখতে হাসপাতালে গিয়েছি। তবে উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করে খুব শীগ্রই বিষয়টি সমাধান করা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...