জয়ের পর মেসি যা বললেন

প্রকাশঃ

Spread the love

১৯৮৬ থেকে ২০২২। ক্যালেন্ডারের পাতা থেকে পেরিয়ে গেছে ৩৬টি বছর। এর মাঝে স্বাদ নেওয়া হয়নি বিশ্বকাপের শিরোপা জয়ের। এমন হিসেব-নিকেশ পুঁজি করেই আয়োজক দেশ কাতারে এবার পা রেখেছিল লিওনেল মেসির দল।

তবে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে সেই আশায় গুড়ে বালি হয়েছিল আলবেসেলিস্তাদের। কিন্তু পরক্ষনেই সেই প্রেক্ষাপট পাল্টে বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে শুরু করেছে লিওনেল মেসির দল। যার শুরুটা হয়েছে আজকের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় দিয়ে।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে আজ মাঠে নামে লিওনেল স্ক্যালোনির দল। টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না মেসিদের। এমন সমীকরণের ম্যাচে জয়ের নায়ক ‘লিওনেল মেসি’। গোল করে দলকে যেমন দিয়েছেন বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনার, ঠিক তেমনি তরুণ অ্যানো ফার্নান্দেসকে দিয়েও করিয়েছেন অনবদ্য এক গোল।

মেক্সিকোর বিপক্ষে দারুণ এই জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘আমরা জানতাম আজ আমাদের জিততেই হতো। এটা বিশ্বকাপে আমাদের জন্য নতুন এক শুরু আর আমরা এটা করতে পেরেছি। আমরা ছেড়ে দিতে পারি না। আমাদের এমন থাকতে হবে’।

এই ম্যাচে গোল করে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পাশে নাম বসিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত ২১ ম্যাচে এই দুইজনের গোলসংখ্যা সমান আটটি করে।

ম্যাচ শেষে মেসি আরও জানান, ‘প্রথম ম্যাচে নানা কারণে আমাদের হারতে হয়েছে। আমরা জানতাম আজকে জিততেই হবে ও কীভাবে জিতব সেটাও জানতাম। আজ আমাদের বিশ্বকাপ শুরু হলো’। মেক্সিকোর বিপক্ষে এই জয়ে ‘সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। আর্জেন্টিনা ও সৌদি আরবের পয়েন্ট সমান ৩ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে দুই’য়ে আছে স্ক্যালোনির দল।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...