নরসিংদীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন ,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে একটি কাঠবাগান থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বেলতলী এলাকার রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কের পাশের কাঠবাগান থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তির আনুমানিক বয়স ৫০/৫৫ বছর। তার পরিচয় সনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি কাঠবাগানের গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল ওই ব্যক্তির লাশ। সকালে বাগানের পাশের জমিতে কাজ করতে গিয়ে এ দৃশ্য দেখেন স্থানীয় কৃষকরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে । নিহত ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও শর্ট পাঞ্জাবী। তাঁর পকেট থেকে দুটি নাপা ট্যাবলেট ও বিড়ির প্যাকেট পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় , গতকাল শনিবার দিনভর অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে কাঠবাগানে ঘুরাফেরা করতে দেখা গেছে। পরে সকালে বাগানের গাছের ডালের সঙ্গে তাঁর লাশ ঝুলছিল। নিহত ওই ব্যক্তি অন্য কোন এলাকার বলে ধারণা করছেন তাঁরা।
রায়পুরা থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম আরোও জানান, নিহত ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করে যাচ্ছে পুলিশ । লাশের সুরতাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...