ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ !

প্রকাশঃ

Spread the love

নকআউট পর্ব অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারলেও কোনো যায় আসবে না তাদের। তবে এরই মাঝে দুঃসংবাদ পেল কোচ তিতের শিবির। ক্যামেরুনের বিপক্ষে অনিশ্চিত ব্রাজিলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন জুভেন্টাসের এই লেফটব্যাক। এজন্য ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবেন না সেলেসাওদের রক্ষণভাগের অন্যতম সেরা এই তারকা।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমা জানান, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অ্যালেক্স সান্দ্রোকে তুলে নেওয়া হয়। তার কোমরের বাঁ পাশে মাংসপেশিতে চোট দেখা দিয়েছে। এজন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্দ্রো খেলবেন না।

এদিকে ব্রাজিলিয়ান গ্লোবো জানিয়েছে, ক্যামেরুনের বিপক্ষে সান্দ্রোর জায়গায় খেলবেন ব্রাজিলের আরেক লেফটব্যাক অ্যালেক্স তেলেস।

উল্লেখ্য, চোটাক্রান্ত হয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পরই ছিটকে গেছেন ব্রাজিল দলের পোস্টার বয় নেইমার জুনিয়র।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...