কমলনগরে মোটরসাইকেল আরোহীদের পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

প্রকাশঃ

Spread the love

ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট পড়ুন নিজের মূল্যবান জীবনকে রক্ষা করুন স্লোগানে ‘ট্রাফিক সচেতনতামুলক অনুষ্ঠান উৎযাপনে লক্ষ্মীপুরের কমলনগরে প্রধান সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা ও চকলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

বৃহস্প্রতিবার(০১ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে হেলমেট পরিহিত আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও চকলেট বিতরণ করা এবং হেলমেটহীন আরোহীদের সচেতনত করতে বিভিন্ন দিক-নির্দেশনামুলক তিনি এ পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, রামগতি সার্কেল মো.সাইফুল ইসলাম, জেলা ট্রাফিকের ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোলাইমান, টিআই সাজ্জাদ কবির, টিআই মো.মমিন, সঞ্জয়, সুব্রত সিংহসহ প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হাজির হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো.কামরুল ইসলাম, বনিক সমিতির সভাপতি হাজি আয়ুব আলী, সম্পাদক ও সাংবাদিক ইসমাইল হোসেন বিপ্লব, পল্লী নিউজের সম্পাদক ও প্রকাশক ওয়াজি উল্লাহ জুয়েল, বাজার ব্যবসায় মো.ওমর ফারুক, দৈনিক আনন্দবাজার প্রতিনিধি আমজাদ হোসেন আমু, সাংবাদিক আরিফ হোসেন তারেক, আমার সংবাদ প্রতিনিধি মো.ফয়েজ, মো.আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, মোটরসাইকেল চালাতে হেলমেট পরতে হবে। হেলমেট আপনার জীবনকে কিছুটা হলেও বিপদ থেকে রক্ষা করবে। প্রতিনিয়ত সড়কে দূর্ঘটনা হচ্ছে। আপনি একটু সচেতন হলেই হবে। আপনার সচেতনতা, আপনাকে রক্ষা করবে।

এমন উদ্যোগে মোটরসাইকেল চালকরা পুলিশ সুপার ও ট্রাফিক বিভাগকে ধন্যবাদ এবং সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...