নোয়াখালীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার।

প্রকাশঃ

Spread the love

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব।
এ সময় তাদের কাছ থেকে ১,০০৮ পিস ইয়াবা, ১টি সিএনজি, ৮টি সীম, ৫টি মোবাইল, ১টি পাওয়ার ব্যাংক ও নগদ ২ হাজার ৩৭৭ টাকা উদ্ধার করা হয়।
রোববার (৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

এর আগে, গত দু’দিন পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব।
গ্রেফতার মো. রুবেল ওরফে পরি রুবেল (২৮) চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার কাশেম মিয়ার বাড়ির নুর মোহাম্মদের ছেলে, মো. বোরহান (৪৫) সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাড়ই নগর এলাকার মিস্ত্রী বাড়ির মৃত বুলু মিয়ার ছেলে, মো. বাবর (৩০) বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অভিরামপুর এলাকার মসজিদ বাড়ির আলতাফ হোসেনের ছেলে।
র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় পাইকারি ও খুচরা মূল্যে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...